মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

আশুলিয়ায় নিহত কবিরের পরিবারের পাশে থাকার আশ্বাস  বিএনপি নেতাদের 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৬২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় ওয়ার্ড বিএনপির প্রস্তাবিত প্রচার সম্পাদক কবির হোসেন খাঁন এর আকস্মিক মৃত্যুতে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এসময় নিহতের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়েছে। 
বুধবার বিকেলে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আকবর আলী মন্ডল স্কুল এন্ড কলেজ মাঠে ধামসোনা ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের আলোচনা সভায় এই আশ্বাস দেন তারা । ঢাকা জেলা তাতী দলের সভাপতি জাকির হোসেন, ঢাকা জেলা মৎস্য জীবি দলের আহবায়ক মোকলেছুর রহমান ইলিয়াচ শাহী, আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম ও ঢাকা জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও মেম্বার পদে দোয়া প্রার্থী আবুল হোসাইন মুন্সী এ সময় উপস্থিত ছিলেন।  
ঢাকা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মাসুদ দেওয়ান এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, ধামসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা: আসাদুল্লাহ আহমেদ দুলাল, আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী ঈসমাইল হাবিব, ছাত্রদল নেতা ওসমান গণি ও জাহিদুল ইসলাম সহ আরও অনেকে।
সবশেষে কবিরের পরিবারকে সহোযোগিতায় নেতাকর্মীরা একটি ফান্ড এর ঘোষণা দেন এবং সেই সাথে কবিরের বড় ছেলে জিহাদের লেখাপড়ার দ্বায়িত্ব নেন ছাত্রদল নেতা আবুল হোসাইন মুন্সী। উল্লেখ্য: ৬ই জুলাই আশুলিয়া থেকে নিজ গ্রাম টাংগাইলে যাওয়ার সময় মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির প্রস্তাবিত প্রচার সম্পাদক কবির হোসেন খাঁন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit