রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সম্পদের হিসাব চায় দুদক প্রতিরক্ষা উৎপাদন-রপ্তানিতে ভারতের রেকর্ড অগ্রগতি সংঘাতের জেরে ইয়েমেন বাস্তুচ্যুত দেড় লাখের বেশি মানুষ তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ রশিদ খান বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সারোগেসির মাধ্যমে মা হয়েছেন লেডি গাগা, সন্তানের কী নাম রাখলেন বিকট শব্দে বিস্ফোরণের পর আশুলিয়ায় কারখানায় আগুন ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউসে প্রবেশে বাধার মুখে সিএনএনের সাংবাদিকরা যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের

ইতিহাসে ১৮ জুন আলোচিত কী ঘটেছিল?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৪৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজ ১৮ জুন ২০২৫, বুধবার। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি৭০৬ – খলিফা ওয়ালিদ ইবনে আবদুল মালেক কর্তৃক বিখ্যাত মসজিদ জামে দামেস্ক নির্মিত।

১৫৭৬ – রানা প্রতাপ ও সম্রাট আকবরের মধ্যে হলদিঘাটের যুদ্ধ শুরু হয়।

১৭৭৮ – আমেরিকার বিপ্লব যুদ্ধে ব্রিটিশরা ফিলাডেলফিয়া ত্যাগ করে।
১৮১২ – মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮১৫ – ইংরেজ ও জার্মানদের মিলিত শক্তির বিরুদ্ধে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্ত পরাজয় বরণ করেন।
১৮৩০ – ফ্রান্স আলজেরিয়া দখল করে।
১৮৮৭ – জার্মানি ও রাশিয়ার মধ্যে রি-ইনস্যুরেন্স চুক্তি সম্পাদিত হয়।
১৯০৮ – ইউনিভার্সিটি অব ফিলিপিনস প্রতিষ্ঠা হয়।
১৯১৩ – মাসিক সাহিত্য পত্রিকা ‘ভারতবর্ষ’ প্রকাশিত হয়।
১৯৪৪ – সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তির সংগ্রাম শুরু করে।
১৯৫৩ – জেনারেল এম নাগিরকে প্রেসিডেন্ট করে মিসরকে প্রজাতন্ত্র ঘোষণা।
১৯৬৫ – এয়ার ভাইস মার্শাল এনগুয়েন কাওকির দ. ভিয়েতনামের প্রধানমন্ত্রী পদে ক্ষমতারোহণ।
১৯৭২ – বঙ্গবন্ধু সুপ্রিমকোর্ট উদ্বোধন করেন।
১৯৭৫ – সৌদি বাদশা ফয়সালকে হত্যার দায়ে তার ভাতিজা প্রিন্স মুসায়েদের প্রকাশ্যের শিরশ্ছেদ।
১৯৭৯ – যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ভিয়েনায় দ্বিতীয় সল্ট চুক্তি সম্পাদিত হয়।
১৯৯৭ – ক্রিকেটে বাংলাদেশের আন্তর্জাতিক ওয়ানডে স্ট্যাটাস মর্যাদা লাভ।
১৯৯৭ – তুরস্কের ইসলামপন্থি প্রধানমন্ত্রী নাজম উদ্দীন আরবাকান কট্টর ইসলাম বিদ্বেষী ও ধর্মনিরপেক্ষতাবাদী সেনাবাহিনীর চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।
১৯৯৭ – কম্বোডিয়ার পলাতক খেমারুজ নেতা পলপটের আত্মসমর্পণ।
১৯৯৯ – ২৯ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান।
২০০৪ – ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান।

জন্ম

১৮৭৫ – সুনয়নী দেবী, স্বশিক্ষিত খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী।

১৯০১ – অ্যানেস্তেশিয়া নিকোলায়েভনা, রুশ সম্রাট নিকোলাস দ্বিতীয়ের সবচেয়ে ছোট মেয়ে।
১৯০৩ – আলোন্‌জো চার্চ, মার্কিন গণিতবিদ এবং যুক্তিবিদ।
১৯০৬ – অনিলকুমার দাস, স্বাধীনতা সংগ্রামী।
১৯০৭ – ফ্রিটজফ শুয়ন, সুইজারল্যান্ডের আধ্যাত্মবাদী দার্শনিক।
১৯১৮ – অরবিন্দ মুখোপাধ্যায়, ভারতের বাঙালি চলচ্চিত্র পরিচালক।
১৯৩২ – ডাডলি হের্শবাখ, মার্কিন রসায়নবিদ।
১৯৪১ – আতাউর রহমান, একুশে পদক বিজয়ী বাংলাদেশি মঞ্চ ও টেলিভিশন অভিনেতা ও মঞ্চনাটক নির্দেশক।
১৯৪২ – রজার এবার্ট, আমেরিকান সাংবাদিক, সমালোচক ও চিত্রনাট্যকার।
১৯৪২ – পল ম্যাককার্টনি, ইংরেজ পপ সঙ্গীত তারকা।
১৯৫০ – মাহফুজ আনাম, বাংলাদেশি সাংবাদিক।
১৯৫২ – ক্যারল কেইন, আমেরিকান অভিনেত্রী।
১৯৬২ – লিসা র‌্যান্ডল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মার্কিন পদার্থবিজ্ঞানের অধ্যাপক।
১৯৮৬ – রিশার গাস্কে, ফরাসি টেনিস খেলোয়াড়।
১৯৮৭ – মঈন আলী, পাকিস্তানি বংশোদ্ভুত একজন ইংরেজ ক্রিকেটার।
১৯৮৭ – কাইল এ্যাবট, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

মৃত্যু

১৯০২ – ইংরেজ ব্যঙ্গকবি স্যামুয়েল বাটলার।

১৯২২ – ইয়াকোবুস কাপ্টাইন, ওলন্দাজ জ্যোতির্বিজ্ঞানী।
১৯২৮ – রুয়াল আমুনসেন, নরওয়েজিয়ান পাইলট এবং এক্সপ্লোরার।
১৯৩৬ – মাক্সিম গোর্কি, বিখ্যাত রুশ সাহিত্যিক।
১৯৪৬ – খান বাহাদুর আবদুল মোমেন, বেঙ্গল সিভিল সার্ভিসের সদস্য, সার্ভে এন্ড সেটেলমেন্ট অপারেশনের অফিসার।
১৯৫৩ – স্যার আবদুল হালিম গজনভি, বাঙালি রাজনীতিবিদ, শিল্পপতি।
১৯৫৯ – ইথেল ব্যারিমোর, আমেরিকান অভিনেত্রী।
১৯৭৮ – রবীন্দ্রসঙ্গীত শিল্পী জাহেদুর রহিম।
১৯৮০ – গোপালদাস মজুমদার খ্যাতনামা প্রকাশক।
১৯৮৬ – ফ্রান্সেস স্কট ফিট্‌জেরাল্ড, মার্কিন লেখিকা, সাংবাদিক ও ডেমোক্র্যাটিক পার্টির সদস্য।
১৯৮৭ – বাঙালি চলচ্চিত্র পরিচালক, গীতিকার,সংগীতকার,গল্পকার,ঔপন্যাসিক অভিনেতা হীরেন বসু।
২০০২ – নীলিমা ইব্রাহিম, বাঙালি শিক্ষাবিদ।
২০০৫ – মুশতাক আলী, ভারতীয় ক্রিকেটার।
২০০৯ – আলী আকবর খাঁ, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী।
২০১০ – হোসে সারামাগো, পর্তুগিজ কথাসাহিত্যিক।
২০২১ – ভারতের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদ মিলখা সিং।
২০২৩ – স্টকটন রাশ; ওশানগেটের সহ-প্রতিষ্ঠাতা; টাইটান নিমজ্জনে বিস্ফোরণে মৃত্যু হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৫, /বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit