মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু মেসি অসাধারণ, তবে পেলের ধারেকাছেও নন: রোমারিও

গায়েবি মামলা দিয়ে নির্যাতনকারীদের আইনের আওতায় আনার দাবি জানালেন রিজভী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৪২ Time View

ডেস্ক নিউজ : গায়েবি মামলা দিয়ে যারা নির্যাতন করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সেই সদস্যদেরকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার (১৮ জুন) সকালে নরসিংদী জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদেরকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিএনপির এ নেতা দাবিটি উত্থাপন করেন।

রুহুল কবির রিজভী বলেন, এখনও গণতন্ত্রকে শক্তিশালী করার সংগ্রাম শেষ হয়নি। নির্বাচন নিয়ে সরকারের দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএনপির এ নেতা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে কারও প্রশ্ন থাকলে তা আলাপ-আলোচনা করে সমাধান করতে হবে। ডেঙ্গু ও করোনা মোকাবেলায় জাতীয় টাস্কফোর্স করার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৫, /বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit