শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

দুই হাজার কোটি টাকা পাচার : দুদকের জালে সাবেক হাইকমিশনার মুনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৪০ Time View

ডেস্ক নিউজ : প্রায় দুই হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে সাবেক যুক্তরাজ্য হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৬ জুন) দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এ তথ্য জানান।

তিনি বলেন, “সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসাজশে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড ছাড়াও আরও ১২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ভুয়া সংগঠনের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে এ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করেছেন। মোট প্রায় ২ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে।”

দুদক চেয়ারম্যান জানান, যেসব আর্থিক প্রতিষ্ঠান থেকে এসব ঋণ নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল), ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনবিএল, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং এবি ব্যাংক।

এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলেও জানান তিনি।

সূত্র: ডেইলি সান

 

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৫, /বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit