বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

লন্ডন বৈঠকের সিদ্ধান্ত ইসিকে জানাতে সরকারের প্রতি আহ্বান সালাহউদ্দিন আহমদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকে হওয়া সিদ্ধান্ত যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৬ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। এর ফলে, ইসি মানুষকে আনুষ্ঠানিকভাবে ভোট নিয়ে আশ্বস্ত করতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে এবং সেভাবেই পরিচালিত হচ্ছে। তবে সংবিধান অনুযায়ী অন্যদেশের নাগরিক উপদেষ্টা হতে পারেন না। এ সময়, লন্ডন বৈঠকে কারও দায়মুক্তি নিয়ে আলোচনা হয়নি বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার (১৩ জুন) সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২ টা) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেড় ঘণ্টা বৈঠক হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ঘোষণা আসে, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছর রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুন ২০২৫, /বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit