রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম

নরসিংদীতে কলাবাগানে মিললো অজ্ঞাত যুবকের লাশ

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী 
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১০৫ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ধনারচর এলাকার একটি কলাবাগান থেকে অজ্ঞাত এক যুবকের (বয়স আনুমানিক ৩৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ জুন) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে  পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের পাশের কলাবাগানে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহত যুবকের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার (১৪ জুন) রাতের কোনো এক সময় তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে পিবিআই ঘটনাস্থল থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে।

আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”তিনি আরও বলেন, “হত্যার পেছনে কারা জড়িত তা উদঘাটনে স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।”ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

কিউএনবি/অনিমা/১৫ জুন ২০২৫, /দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit