সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

ডোমারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৬৯ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বিকালে উপজেলার সোনারায় ইউনিয়নের কুমডাঙ্গা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন শাহরিন ইসলাম তুহিন মিডিয়া আপডেট।

সোনারায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু। উক্ত ফুটবল ম্যাচের উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন। ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক শহিদুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসাবে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদ বীন আমিন সুমন, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তৈয়ব আলী বাবু, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার, তাঁতীদলের সভাপতি সৈয়দ নুরন নবী হোসেন নয়ন, ওয়ার্ড বিএনপি’র সভাপতি আমিনুর রহমান, শাহরিন ইসলাম তুহিন মিডিয়া আপডেট এর প্রতিনিধি মজিবুল হক, শফিকুল গণি স্বপন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাজু প্রমূখ উপস্থিত ছিলেন।

উক্ত খেলার ফাইনাল রাউন্ডে উত্তরণ নার্সিং ইনস্টিটিউট নীলফামারী বনাম স্বাগতিক কুমডাঙ্গা ক্লাব অংশগ্রহন করেন। টানটান উত্তেজনার মধ্যদিয়ে বাঘ সিংহের লড়াইয়ে কোন পক্ষ গোল দিতে না পাড়ায় ট্র্যাইফিগারে এক শুণ্য গোলে স্বাগতিক কুমডাঙ্গা ক্লাব চ্যাম্পিয়ন শিরোপা জয়লাভ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুন ২০২৫, /দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit