বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : শি জিনপিং অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই জাতিসংঘ অকার্যকর সংস্থা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

চৌগাছায় বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৬৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) দিনব্যাপী উপজেলার ঐতিহ্যবাহী এবিসিডি কলেজ ক্যাম্পাসে এ সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যসেবার অঙ্গীকারে মানবতার পাশে, জীবনের আশায়! এ শ্লোগান কে সামনে রেখে বাংলাদেশ প্রচেষ্টা ওয়েলফেয়ার ট্রাস্ট মেডিকেল ও প্রচেষ্টা আন্তর্জাতিক ইউএসএ এর যৌথ উদ্যোগে এ সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সর্বাঙ্গীণ সমন্বয় এবং লজিস্টিক সহায়তা প্রদান করেছে মাঠচাকলা ছাত্র-যুব কল্যাণ ফোরাম। তাদের নিরলস পরিশ্রম পুরো ক্যাম্পটি সফল করে তোলেন।

এতে বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. ইমদাদুল হক, ডা. মহিম ব্যানার্জী ও ডা. শান্তা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রেজাউল ইসলাম, প্রচেষ্টা আন্তর্জাতিক ইউএসএ এর প্রতিনিধিত্বকারী অ্যাটর্নি অহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান, অধ্যাপক ড. আব্দুস শুকুর মিলন ও প্রচেষ্টা সংস্থার সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

এ ক্যাম্পেটি গরীব ও অসহায় মানুষদের জন্য সেবামূলক কর্মসূচি প্রচেষ্টা সংস্থার বহুমাত্রিক মানব কল্যাণমূলক উদ্যোগের একটি অংশমাত্র। স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার যেন প্রান্তিক জনগণের হাতের নাগালে থাকে, সে লক্ষ্যেই প্রচেষ্টা সংস্থাটি স্বাস্থ্যখাতে নানামুখী কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছেন।

এই চিকিৎসা ক্যা¤প আয়োজনের সময় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রচেষ্টা আন্তর্জাতিক ইউএসএ -এর প্রতিনিধি ও শুভাকাক্সক্ষী অ্যাটর্নি অহিদুল ইসলাম বাংলাদেশ সফরে ছিলেন, যা এ আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলে।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রচেষ্টা আন্তর্জাতিক ইউএসএ -এর প্রতিনিধি অ্যাটর্নি অহিদুল ইসলাম বলেন “সেবাই শ্রেষ্ঠ ধর্ম, আর মানবিক ছোঁয়াই প্রকৃত উন্নয়নের সূচনা।”আমাদের পাশে থাকুন, সহযোগিতার হাত বাড়ান, কারণ পরিবর্তন শুরু হয় এক একটি সৎ উদ্যোগ থেকেই।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৫, /রাত ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit