শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত

ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যু বেড়েছে, যেকোনো মুহুর্তে লকডাউনের ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ফের ঊর্ধ্বমুখী হচ্ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, সোমবার একদিনে নতুন করে ৩৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে দেশজুড়ে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯১ জনে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সোমবার (৯ জুন) সন্ধ্যা পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৫ জনের। সবচেয়ে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে কেরালায়, যেখানে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৯৫৭ জন। এর পরেই রয়েছে গুজরাট, পশ্চিমবঙ্গ এবং রাজধানী দিল্লি।

গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে ৪২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৮ জনে। পশ্চিমবঙ্গে রোববার থেকে সোমবার পর্যন্ত ৫৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ফলে রাজ্যে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৭ জনে, যা কেরালা ও গুজরাটের পর দেশের তৃতীয় সর্বোচ্চ।

করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার একটি পর্যালোচনা বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘কোভিড শব্দটি শুনলেই মানুষ ভয় পায়। তবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।’ তবে বেসরকারি হাসপাতালগুলোর বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই সংক্রমণ বৃদ্ধির পেছনে রয়েছে ওমিক্রনের নতুন উপ-ভ্যারিয়েন্ট—জেএন১, এনবি.১.৮.১, এলএফ৭ এবং এক্সএফসি। এগুলোর সংক্রমণ ক্ষমতা বেশি হলেও অধিকাংশ ক্ষেত্রে হালকা উপসর্গ দেখা যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এসব ভ্যারিয়েন্টকে ‘পর্যবেক্ষণাধীন রূপ’ হিসেবে চিহ্নিত করেছে এবং জানিয়েছে, বর্তমানে আতঙ্কের কিছু নায়। তবে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit