মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের নিরাপত্তায় থাকবে সোয়াট

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : সোমবার (৯ জুন) জাতীয় স্টেডিয়ামে মহড়া দেবে বাংলাদেশ পুলিশের বিশেষ ইউনিট সোয়াট। পরের দিন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে নিরাপত্তা দেবে এই বাহিনী। 

 বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেছেন, ‘আজ ম্যাচ কমিশনারসহ স্টেডিয়াম এবং বিভিন্ন গেট পরিদর্শন করা হয়েছে। আগামীকাল বেলা ১১টায় সোয়াট বাহিনী স্টেডিয়ামে মহড়া দেবে। ডিএমপির সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে সার্বক্ষণিক।’ 
 
বসুন্ধরা কিংস অ্যারেনায় একাধিকবার জরিমানার শিকার হয়েছে বাফুফে। চার বছর পর জাতীয় স্টেডিয়ামে আবার ফুটবল ফিরেছে। বড় অব্যবস্থাপনা কিংবা নিরাপত্তার সংকট থাকলে ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে শাস্তির আশঙ্কা থাকবে বাফুফের। 
 
নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না ফেডারেশন। তাই বাফুফে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বাড়তি লোক রাখছে। গাউস বলেছেন, ‘ভুটানের ম্যাচের চেয়ে সিঙ্গাপুর ম্যাচে লোকবল বেশি থাকবে।’ 
 
১০ জুন ঢাকায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা আকাশচুম্বী। অনেক ফুটবলপ্রেমী ঢাকায় গ্যালারিতে খেলা দেখতে পারবেন না। সেটি বিবেচনা করে চট্টগ্রামে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করছে প্রিমিয়ার লিগের ক্লাব ফর্টিজ এফসি।

কিউএনবি/আয়শা০৮ জুন ২০২৫, /রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit