বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

আটোয়ারীতে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৬১ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ফুটবল একাডেমির উদ্যোগে বৃহস্পতিবার ( ৫ জুন) বিকেলে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান প্রীতি ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রমিলা প্রীতি ফুটবল খেলায় আটোয়ারী উপজেলা ফুটবল একাডেমি বনাম ফুলবাড়ী ফুটবল একাডেমি প্রমিলা দল অংশগ্রহণ করেন।

প্রমিলা দু’টি দলের নারী খেলোয়াররা বীরত্বপূর্ণ খেলা দেখিয়ে দর্শকদের মাতিয়ে তুলেছিল। কোন পক্ষই গোল করতে না পারলেও দর্শকরা উভয় পক্ষের খেলোয়ারদের প্রশংসা করেছেন। জানাগেছে, উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং ফুটবল একাডেমির প্রধান প্রশিক্ষক তারেক হোসেন চৌধুরীর প্রচেষ্টায় এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন আবু তাহের চৌধুরী(সাগর)।এ সময় আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, ফুলবাড়ী ফুটবল একাডেমির প্রশিক্ষক সুশীল চন্দ্র, আটোয়ারী ও ফুলবাড়ী ফুটবল একাডেমির সহকারী প্রশিক্ষকবৃন্দ, খেলা পরিচালনাকারী ও খেলা পরিচালনায় সহযোগিতাকারীবৃন্দ সহ ফুটবল প্রেমি দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন, তরুণ ও যুব সমাজকে মোবাইল গেমের আসক্তি আর মাদক থেকে দুরে রাখতে এবং আটোয়ারীর ফুটবল প্রেমি নারী ও পুরুষদের বাড়তি আনন্দ দেওয়ার জন্য এ মাঠে প্রমিলা প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।

 

 

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৫, /রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit