মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ, দেখবেন যেভাবে

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৪২ Time View

ডেস্ক নিউজ : ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বুধবার (৪ জুন) বিকেলে এ ফল প্রকাশ করা হয়। এতে ৭০ শতাংশ প্রার্থী পাস করেছেন।

জানা গেছে, ২০২৩ সালের ২ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ পরীক্ষায় অংশ নিতে রেকর্ড প্রায় ১৯ লাখ প্রার্থী আবেদন করেন। ২০২৪ সালের ১৫ মার্চ এ নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০২৪ সালের ১৪ অক্টোবর অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। গড় পাসের হার ছিল ২৪ শতাংশ। এতে ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন রয়েছেন।

গত বছরের ১৪ অক্টোবর ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। গড় পাসের হার ছিল ২৪ শতাংশ।

যেভাবে দেখা যাবে ১৮তম নিবন্ধনের ফল

প্রার্থীরা ফল এনটিআরসিএর ওয়েবসাইট http://ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানতে পারবেন।

কিউএনবি/অনিমা/০৪ জুন ২০২৫, /রাত ৯:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit