মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৪৫ Time View

ডেস্ক নিউজ : পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। রাজধানী, শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া, শিল্পনগরী গাজীপুরের মানুষরা কর্মস্থল ছাড়তে শুরু করেছেন। ফলে গাজীপুরের দুই মহাসড়কে বেড়েছে ঘরমুখো যাত্রীদের চাপ। তবে, সড়কে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে গাড়ির জন্য।

বুধবার (৪ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে এমন চিত্র দেখা গেছে।

দুপুরের পর থেকে গার্মেন্টস কারখানা ছুটি শুরু হলে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, চান্দনা চৌরাস্তা মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে । গাড়িতে অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ রয়েছে যাত্রীদের ।

গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যানবাহনের কিছুটা জটলা রয়েছে। যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়া অভিযোগ যাত্রীদের। গাজীপুরের দুই হাজারের অধিক পোশাক কারখানার রয়েছে। মধ্যে মধ্যে গতকাল ১০ ভাগ কারখানায় ছুটি হয়েছে ।

এবার তিন পর্বে পোশাক কারখানায় ঈদের ছুটি হচ্ছে। আজকে দুপুরের পর থেকে ৪০ ভাগ কারখানা ছুটি শুরু হয়েছে । আগামীকাল বাদ বাকি ৫০ ভাগ কারখানায় ঈদের ছুটি শুরু হবে । মহাসড়কে সার্ভিস নিরাপত্তায় কাজ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ।

কিউএনবি/অনিমা/০৪ জুন ২০২৫, /রাত ৯:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit