শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

দির্ঘ ৭ বছর পর লালমনিরহাট জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪১ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : দির্ঘ ৭ বছর পর লালমনিরহাট জেলা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মোঃ সৈয়দ সাদেকুল ইসলাম পাভেলকে সভাপতি ও জাহাঙ্গীর খানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

মঙ্গলবার (৩ জুন) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির লালমনিরহাট জেলা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।

কমিটির অন্যরা হলো, সিনিয়র সহ সভাপতি মোঃ আমরুল হাসান মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সাংগঠনিক সম্পাদক মোঃ জোয়ার্দার তৌফিক হাসান শাওন।

অনুমোদিত এই আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। পরে বিকেলে অনুমোদিত কমিটিকে অভিনন্দন জানিয়ে জেলা শহরে আনন্দ মিছিলে অংশ নেয় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

এর আগে ২০১৮ সালের জুনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন স্বাক্ষরিত এক চিঠিতে নাজমুল হুদা লিমনকে জেলা ছাত্রদলের সভাপতি, জাহাঙ্গীর আলম আনন্দকে একটি কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে ৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রায় ৭বছর পর মঙ্গলবার নতুন করে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৫, /রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit