রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

রাজগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে মনিরামপুরের রাজগঞ্জ বাজারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝাপা ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাজগঞ্জ বাজারে আয়োজিত জিয়াউর রহমানের জিবনীর উপর আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং খাবার বিতরণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। ঝাপা ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মুছা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি গাজী আব্দুস সাত্তার, মোতালেব হোসেন, ঝাপা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মফিজুর রহমান, খেদাপাড়া ইউপি বিএনপির সাধারন সম্পাদক আজিবর রহমান, শামছুজ্জামান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, ছাত্রদল নেতা কামরুজ্জামান প্রমুখ। পরে দোয়া মাহফিল শেষে খাবার বিতরণ করা হয়।

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৫, /রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit