বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

প্রিয়া অনন্যা-তন্ময় সাবির ‘ধোকা’

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৯৫ Time View

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদকে সামনে রেখে এফডিসিতে নির্মিত হলো ‘ধোকা’ শিরোনামে মিউজিক ভিডিও। কামরুল হাসান সোহাগের কথায় সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্লাবন কুরাইশী। সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী জয়। মডেল হিসাবে ছিলেন-প্রিয়া অনন্যা,তন্ময় সাবি, রুমি ও খলনায়ক ডন। গানটিতে কোরিওগ্রাফি করেছেন প্রিন্স খান ও তার টিম। ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।  

সংগীতশিল্পী জয় বলেন, প্রতিটা শিল্পী তার মৌলিক গান নিয়ে আশাবাদী। আমিও ব্যতিক্রম নই। করোনাকালীন সময়ের পরে আমি ‘ধোকা’ শিরোনামে গানটি করলাম। যখন গানটি ভয়েস দেই স্টুডিওতে তখন সংগীত প্রিয় মানুষগুলো গানটি শুনে প্রসংশা করেন। আশা করছি গানটি দর্শক প্রিয়তা পাবে।

মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা বলেন, বরাবরই গ্লামার লুকে কাজ করতে আমার বেশ ভালো লাগে। নিজেকে গান্টির মাধ্যমে আরও ফুটিয়ে তুলতে পেরেছি। গানের প্রতিটা জিনিস আমার পছন্দের। বেশ মন দিয়ে ভালোবেসে কাজটা করেছি। ভিন্নভাবে দর্শকরা আমাকে দেখতে পাবে। ‘ধোকা’ শিরোনামে গানটি অসাধারণ নাচের গান। আমি, তন্ময় সাবি, রুমি ও খলনায়ক ডন ভাইয়ের সঙ্গে কাজ করলাম।মিউজিক ভিডিওতে আমাদের রসায়নটা দারুণ ছিলো। কন্ঠশিল্পী জয় ভাইয়ের গাওয়া গানটি খুব ভালো লাগবে দর্শকের।

এ প্রসঙ্গে মডেল তন্ময় সাবি বলেন, ‘গানের কথা গুলো ভালো লাগছে কন্ঠশিল্পীর গায়কী দারুণ হয়েছে। আমার বিপরীতে মডেল হিসাবে কাজ করছেন এ সময়ে ব্যস্ততম মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা, রুমি ও খলনায়ক ডন ভাই। বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি, সবার গান-ভিডিও ভালো লাগবে।’

নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন বলেন, এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি নির্মাণ কাজ করেছি। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। ‘ধোকা’ গানটি ঈদে মুক্তি পাচ্ছে সাউন্ড বিডি ইউটিউব চ্যানেলে।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুন ২০২৫,  /দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit