মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

চৌগাছায় ছাত্রদল নেতার আত্মহত্যা

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২২৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আল-মামুন (২০) নামে এক ছাত্রদল নেতা পিতার উপর অভিমান করে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মনমথপুর গ্রামে এ ঘটনা ঘটে। আল-মামুন মনমথপুর গ্রামের রবিউল ইসলাম চারুর ছেলে ও এস এম হাবিবুর রহমান পৌর কলেজের ছাত্র।

আল-মামুনের চাচাতো ভাই তহির উদ্দীন জানান, আল-মামুন ৫নং চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারন স¤পাদক। ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রোগ্রাম করতে তার পিতাকে একটি মোটর সাইকেল কিনে দিতে বলেন। তার পিতা মোটর সাইকেল কিনে দিতে অস্বীকার করেন। এ নিয়ে মাঝে মাঝে তাদের মাঝে অশান্তি ঝগড়া-বিবাদ হতো। ঘটনার দিন আল-মামুন আবারো তার পিতাকে মোটর সাইকেল কিনে দিতে বলেন। তার পিতা রাজি না হওয়ায় অভিমান করে ঘরে থাকা আগাছা নাশক পান করে সে। ঘটনা বুঝতে পেরে স্থানীয় লোকজনের সহযোগীতায় তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেওয়া হয়। সে খানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে রেফার করেন।

যশোর সদর হাসপাতাল থেকে ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। চৌগাছা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি বলেন, আল-মামুন ছাত্রদলের ৫নং চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারন স¤পাদক ছিলো। তার অকাল মৃত্যুতে আমরা গভীর শোকহত। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৫, /রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit