বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন

ভোলাহাটে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৩১০ Time View
উপজেলা প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। বৃহস্পতিবার (২৯ মে) তিনি দিনভর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী উপজেলার চলমান ও বাস্তবায়িত উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক দালদলী ইউনিয়নের ভবানীপুর এলাকায় এসএসিপি-রেইনস প্রকল্পের আওতায় মরুভূমির ফল হিসেবে পরিচিত সাম্মাম চাষের মাঠ পরিদর্শন এবং কৃষকদের সাথে আলোচনা সভা করেণ। এ সময় তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী হলেও এখানে আমের পাশাপাশি নানা জাতের ফল ও সবজি চাষ হচ্ছে। সাম্মাম একটি মরুর দেশের ফল, যার চাষ ভোলাহাট উপজেলাতে শুরু হয়েছে। এই প্রকল্প দেখতে আমি সরাসরি মাঠে এসেছি। কৃষকদের কাছ থেকে জেনেছি, মাত্র ৬০ দিনের মধ্যে ফল সংগ্রহ করা সম্ভব এবং তারা এতে লাভবান হচ্ছেন।’

এরপর জেলা প্রশাসক পীরগাছি কমিউনিটি ক্লিনিক, ভোলাহাট থানা, বিদ্যালয় ও একাধিক সরকারি অফিস পরিদর্শন করেণ। তিনি প্রতিটি স্থানে উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি, সেবার মান এবং দপ্তরের কার্যক্রম পর্যবেক্ষণ করেণ। পরে উপজেলা পরিষদ চত্বরে তিনি দরিদ্রদের মাঝে ঢেউটিন ও কৃষকদের মধ্যে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় হ্যান্ড স্প্রেয়ার বিতরণ করেণ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াসিন আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৫, /বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit