বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

এক লাখ ইয়াবাসহ আটক যুবদল নেতা বহিষ্কার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের উখিয়ায় ১ লাখ পিস ইয়াবাসহ এক যুবদল নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইয়াবাসহ আটকের পরপরই টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উত্তর শাখা যুবদলের ৬ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মো. আকরামকে (২৯) বহিষ্কার করেছে দল।

বুধবার (২৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন উখিয়ার ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি জানান, হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহলদল চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উখিয়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল চেকপোস্ট অতিক্রম করতে গেলে থামানোর নির্দেশ দেওয়া হয়। এ সময় আরোহী পালানোর চেষ্টা করলে তাকে বাঁশ দিয়ে আঘাত করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই পড়ে যান। পরে তার ব্যাগে তল্লাশি চালিয়ে বায়ুরোধী প্যাকেটে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকরাম স্বীকার করেছে, সে টাকার বিনিময়ে ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে বহণ করছিল। তাকে আটক করে ইয়াবাসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। এদিকে ইয়াবাসহ আটকের ঘটনায় মো. আকরামকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার টেকনাফ উপজেলা যুবদলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. আকরামকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের প্রস্তাব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কাইয়ুম ও সদস্য সচিব জুয়ায়েদ আলী চৌধুরী। অনুমোদন দেন উপজেলা যুবদলের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মুকুল হোছাইন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৫, /রাক ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit