শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

দুর্গাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৪৮ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীয় এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ মে) দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২৮ মে থেকে আগামী ৩ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী চলবে এই কর্মসূচি। উদ্বোধনী দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সর্বস্তরের অংশগ্রহনে এক র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল মিলনায়তনে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফিউল ইসলাম তালুকদারের সভাপতিত্বে, আবাসিক মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম রায়হানের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, পরিবার পরিকল্পনা অফিসার ডা. তিলোত্তমা , ডা. ওয়াদুদ শিকদার, এনজিও কর্মকর্তা প্রিন্স কোরাইয়া প্রমুখ।

এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, পুলিশ প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি, হাসপাতালের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পুষ্টিহীনতা শুধু শিশুদের নয়, বরং সব বয়সী মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি। তাই সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের বিষয়ে প্রতিটি পরিবারের গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। সভায় পুষ্টি বিষয়ক সচেতনতামূলক পুষ্টিকর খাবার গ্রহণের উপকারিতা সম্পর্কে আলোকপাত করা হয়।

কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit