শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে সিজারিয়ান অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আত্মগোপনে থাকা সোনা ব্যবসায়ীর পরিবারের ৪ সদস্যকে পটিয়া থেকে উদ্ধার বিভেদ ভুলে কি এবার পাকিস্তানের সঙ্গে ‘হ্যান্ডশেক’? কী বললেন ভারত অধিনায়ক পাহাড়ের আইনশৃঙ্খলা; মাদক নিয়ন্ত্রণ ও সুশাসন তদারকির দায়িত্বে মীর হেলাল দেশজুড়ে বিদ্যুৎ-গ্যাসের হাহাকার, মূল্যস্ফীতির কারণে চরম অস্বস্তিতে মানুষ মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র যাবে বিদেশে: সেনাপ্রধান সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা একাধিক সংসদীয় কমিটিতে বড় রদবদল

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, রেড অ্যালার্ট জারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরে নির্ধারিত সময়ের আগেই বর্ষা হানা দিয়েছে ভারতের কেরালায়। গত ৭৫ বছরে এই প্রথম বার বর্ষার আগাম আগমন ঘটেছে ভারতের এইসব অঞ্চলে। তার প্রভাব পড়েছে মহারাষ্ট্রেও। একটানা বৃষ্টিতে রীতিমতো নাজেহাল অবস্থা দেশের ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের।

সোমবার সারা রাত বৃষ্টির পর মঙ্গলবার সকালেও ঝিরঝির করে বৃষ্টি চলছে। শুধু রবিবার রাত থেকে সোমবার বিকেলের মধ্যেই শহরের কোথাও কোথাও ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)-এর রেকর্ড বলছে, শেষবার মুম্বাইয়ে মে মাসে এতো বৃষ্টি হয়েছিল ১৯১৮ সালে, অর্থাৎ আজ থেকে ১০৭ বছর আগে!

মুম্বাইয়ের পাশাপাশি মহারাষ্ট্রের থানে, রায়গড়, রত্নগিরি এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সোমবারও দিনভর বৃষ্টিতে শহরে ব্যাহত হয়েছিল ট্রেন চলাচল। যানচলাচলে ভোগান্তি পোহাতে হয়েছিল শহরবাসীকে। জলমগ্ন হয়ে যায় শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা। একটি ভূগর্ভস্থ স্টেশন জলে ডুবে যাওয়ায় মেট্রো পরিষেবাও স্থগিত রাখা হয়।

বৃহন্মুম্বাই পৌরসভার স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশনের রেকর্ড অনুসারে, রবিবার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত শহরের কোথাও কোথাও ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। নরিমান পয়েন্টে ২৫২ মিলিমিটার, বাইকুল্লায় ২১৩ মিলিমিটার, কোলাবায় ২০৭ মিলিমিটার, মেরিন লাইনস এবং চন্দনওয়াড়ি এলাকায় ১৮০ মিলিমিটার, মেমনওয়াড়ায় ১৮৩ মিলিমিটার এবং ওরলিতে ১৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সমগ্র মুম্বাইয়ে গড়ে মোট ১০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে গত ২৪ ঘণ্টায়।

রেকর্ড বলছে, চলতি বছরের মে মাসে এখনও পর্যন্ত কোলাবায় মোট ২৯৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগে ১৯১৮ সালের মে মাসে সেখানে ২৭৯.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। তার পর থেকে ১০৭ বছরে এত বৃষ্টি দেখেনি মুম্বাই! আইএমডি’র বিজ্ঞানী সুষমা নায়ার ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেন, আমরা এখন যা দেখছি তা হল মৌসুমি বৃষ্টিপাত। দক্ষিণ মুম্বইয়ের কোলাবায় মঙ্গলবার সকালেও অতিভারী বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টি হচ্ছে রায়গড় জেলাতেও। মঙ্গলবারও দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে।

কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৫, /বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit