মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

আদালতে অসুস্থ পরীমনি, ধর্ষণচেষ্টা মামলার জেরা পেছাল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৫৬ Time View

বিনোদন ডেস্ক : ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে করা মারধর ও ধর্ষণচেষ্টা মামলায় জেরার মুখোমুখি হতে ঢাকার বিচারিক আদালতে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। তবে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ায় আদালত ছাড়েন তিনি। এজন্য তাকে জেরা করা সম্ভব হয়নি, জেরার জন্য নতুন দিন ধার্য করেছেন বিচারক।

আজ সোমবার সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ৯ এ হাজির হন তিনি। তবে অন্যান্য মামলার ব্যস্ততার কারণে জেরার সময় পিছিয়ে বিকেল তিনটায় নির্ধারণ করে আদালত।

এরপর বিকাল পর্যন্ত গাড়িতে বসে ছিলেন পরীমনি। এর মাঝে তিনি অসুস্থবোধ করায় তার পক্ষে সময় চেয়ে আবেদন করেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।

বিচারক সময় মঞ্জুর করার পর আদালত ত্যাগ করেন এই চিত্রনায়িকা।

এদিন আদালতে আসার সময় সঙ্গে থাকা অপর এক ব্যক্তির সঙ্গে গল্প করতে করতে আসেন তিনি। এ সময় তার সঙ্গে থাকা ওই ব্যক্তিকে ইঙ্গিত করে পরীমনিকে বলতে শোনা যায়, ‘কার হাত ধরে আদালতে এলেন পরীমনি’।

২০২১ সালের আটই জুন পরীমনি সাভারের বিরুলিয়ায় তুরাগ তীরের বোট ক্লাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করলে আলোড়ন পড়ে যায়।

পরে ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু অমিসহ চারজনকে আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমনি।

মামলার পরই উত্তরার এক বাসা থেকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমিকে গ্রেফতার করা হয়।

ওই বছরই তদন্ত শেষে সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা সাত সেপ্টেম্বর তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।

অভিযুক্তরা হলেন নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। পরে এ মামলার বিচার কাজ শুরু হয়। ২০২২ সালে আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।

কিউএনবি/অনিমা/২৬ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit