বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিলেন মাহবুব আলম 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪৪৬ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : দীর্ঘদিন যাবত নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর কারনে এবার আইনি ব্যবস্থা নিলেন মাহবুব আলম।

তিনি নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি।মাধবদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানাযায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে  “Mahabub alam” নামে একটি ফেসবুক আইডি থেকে তার নাম, ছবি ও রাজনৈতিক পদবি ব্যবহার করে নানা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁর মানহানি করা হচ্ছে বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়।আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম বলেন, কে বা কারা তাঁর বিরুদ্ধে এই ভুয়া আইডি থেকে অপপ্রচার চালিয়ে যাচ্ছে তা বিভিন্ন ভাবে চেষ্টা করেও পরিচয় জানতে না পারায় এই অপপ্রচার বন্ধে তিনি আইনি ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেন।

 এমন অপপ্রচারে মাহবুব আলম উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব কর্মকাণ্ডে তাঁর সামাজিক অবস্থান ও সম্মান ক্ষতির মুখে পড়েছে। তিনি প্রসাশনের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন।মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

কিউএনবি/অনিমা/২৬ মে ২০২৫, /বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit