শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

বড্ড তাড়াতাড়ি চলে গেলে: সালমান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন অসুস্থ ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন গত শুক্রবার (২৩ মে) রাতে মৃত্যুবরণ করেন এ অভিনেতা। তার বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। 

মুকুল দেবের অকাল প্রয়াণে বলিউডে শোকের ছায়া নেমে আসে। হৃদয়ে নাড়িয়ে দিয়ে গেছেন তার সব সহ-অভিনেতাকেই। অভিনেতা অজয় দেবগন থেকে সুস্মিতা সেন, কঙ্গনা রানাউত থেকে সোনু সুদ— সবার সঙ্গেই কাজ করেছেন মুকুল দেব। মনোজ বাজপেয়ি ছাড়াও বিন্দু দারা সিং, দীপশিখা নাগপালও শোক প্রকাশ করেছেন। 

বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও পরিচিত মুখ ছিলেন মুকুল দেব। প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ আধিকারিকের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। সেই সময় ভাইজানের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়। তিনি বলিউড ছাড়াও তার ঝুলিতে মালয়ালি, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, ইংরেজি এবং বাংলা ছবিতে সমানতালে অভিনয় করে গেছেন। একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন মুকুল দেব।

এদিকে বলিভাইজানখ্যাত অভিনেতা সালমান খানও সেই সুরেই বার্তা দিলেন। ‘জয় হো’ ছবির সেটে মুকুলের সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেতা সামাজিক মাধ্যমে লিখেছেন—বড্ড তাড়াতাড়ি চলে গেলে ভাই আমার, শান্তিতে থেকো। এদিকে সামাজিক মাধ্যমে প্রথম খবর দেন মনোজ বাজপেয়ি। বিন্দু দারা সিং জানান তার ব্যক্তিগত সম্পর্কের কথা। পরে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে বড় ভাই রাহুল দেব জানিয়েছেন মুকুলের শেষকৃত্যের কথা। তিনি লিখেছেন— গতরাতে (২৩ মে)  নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছেন। মুকুল তার কন্যা সিয়া দেবের সঙ্গে থাকতেন।

রাহুল আরও লিখেছেন—মুকুলকে আমাদের দুই ভাইবোন রশমি দেব ও রাহুল দেবের খুব মনে পড়বে। মুকুলের ভাইপো সিদ্ধান্ত দেবও ওকে মনে করবে। দয়া করে বিকাল ৫টায় ওর শেষকৃত্যে যোগ দিন। দিল্লিতেই শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে মুকুলের, তা জানাননি রাহুলও। মুকুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তার বাড়িতে যাওয়া শুরু করেন বলিউডের তারকারা। শোকপ্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে।

মনোজের মতোই বড় ভাই রাহুলের বান্ধবী অভিনেত্রী দীপশিখা নাগপালও সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দীপশিখা অভিনেতার একটি পুরোনো ছবিসহ ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে লিখেছেন— RIP। মাত্র ৫৪-য় বন্ধু চলে গেল! এটা কী হলো? আমি এটা বিশ্বাস করতে পারছি না মুকস।

উল্লেখ্য, একাধিক বাংলা সিনেমায় কাজ করেছিলেন মুকুল দেব। তালিকায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ উল্লেখযোগ্য। অভিনয় দক্ষতার জন্য তার অনুরাগীও ছিল অসংখ্য। অভিনয়ের পাশাপাশি বিমান চালনাতেও তার প্রশিক্ষণ ছিল।

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৫, /সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit