শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

দুর্গাপুরে ভূমি মেলা উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৪২ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে। রবিবার (৯ মে) দুপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে সর্বস্তরের মানুষের অংশগ্রহনে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে ৩দিন ব্যাপি এ মেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, অন্যদের মাঝে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, ওসি মো. মাহমুদুল হাসান, ইউনিয়ন ভুমি কর্মকর্তাগণ সহ উপকার ভোগীরা ভুমি অধিকার নিয়ে বক্তব্য রাখেন। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধাগণ, ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীবৃন্দ, সেবা গ্রহীতা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণি-পেশার মানুষ ভুমি মেলায় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এখন অনলাইনে ঘরে বসেই সবকিছু করা সম্ভব। শুধু ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট মেন্যুতে গেলেই সব তথ্য জেনে ভূমি সংক্রান্ত যেকোন প্রয়োজনীয় কাজ করা যাবে। এক্ষেত্রে সরকারের ডিজিটাল সেবা বাস্তবায়নে জন্য প্রতিটি নাগরিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পারে। তাই সমাজের সকল মানুষকে এ সেবা নিতে আহবান জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৫, /সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit