শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

মারা গেছেন মুকুল দেব, বলিউডে শোকের ছায়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৬৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে আবারও দুঃসংবাদ। মাত্র ৫৪ বছর বয়সে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। 

শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মুকুল দেবের মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়নি। পরিবার বা ঘনিষ্ঠদের তরফ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে তিনি বেশকিছুদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। 

তবে অভিনেত্রী দীপশিখা নাগপাল, যিনি মুকুল দেবের ঘনিষ্ঠ বন্ধু, ইনস্টাগ্রাম স্টোরিতে মুকুলের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিশ্বাসই করতে পারছি না। শান্তিতে বিশ্রাম নাও।’

মুকুল দেবকে সর্বশেষ দেখা গিয়েছিল হিন্দি সিনেমা আন্থ দ্য ইন্ড’-এ। তিনি ছিলেন বলিউড অভিনেতা রাহুল দেবের ছোট ভাই।

১৯৯৬ সালে টেলিভিশন ধারাবাহিক মুমকিন-এ ‘বিজয় পান্ডে’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবনের সূচনা হয়। এরপর তিনি দূরদর্শনের জনপ্রিয় শো ‘এক সে বাধ কার এক’-এ অংশ নেন এবং ফেয়ার ফাংশন ইন্ডিয়ার প্রথম সিজন সঞ্চালনা করেন।

চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় ‘দাস্তাক’ সিনেমা দিয়ে, যেখানে তিনি এসিপি রোহিত মালহোত্রার চরিত্রে অভিনয় করেন।

অভিনয়ের পাশাপাশি মুকুল দেব ছিলেন একজন প্রশিক্ষিত পাইলট। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমিতে তিনি পাইলট হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন।

বলিউডে একাধিক জনপ্রিয় চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন মুকুল দেব। তার অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করছেন সহকর্মী ও অনুরাগীরা।

মুকুল দেব-এর জন্ম ১৯৭০ সালের ১৭ সেপ্টেম্বর এক পাঞ্জাবি পরিবারে। তিনি হিন্দি, পাঞ্জাবি, তেলুগু, তামিল, কন্নড়, বাংলা এবং মালয়ালম ছবিতে অভিনয় করেছেন। আবার একই সঙ্গে টেলিভিশনেও কাজ করেছেন। 

তিনি ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’-এর মতো বাংলা ছবিতে জিৎ-এর সঙ্গে অভিনয় করেছিলেন।

কিউএনবি/অনিমা/২৫ মে ২০২৫, /সকাল ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit