শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু

ভারতে ফের করোনার হানা; কেরালা, দিল্লি ও মুম্বাইতে সতর্কতা জারি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিভিন্ন শহরে ফের বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ। মে মাসে কেরালায় সর্বোচ্চ ২৭৩টি কোভিড সংক্রমণ রেকর্ড হয়েছে। দিল্লি, কর্ণাটক এবং মহারাষ্ট্র সহ একাধিক রাজ্য হাসপাতালগুলোকে উচ্চ সতর্কতায় রেখেছে। খবর গালফ নিউজের

বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৫৭। এর মধ্যে কেরালায় ৯৫, তামিলনাড়ুতে ৬৬ এবং মহারাষ্ট্রে ৫৬ জন আক্রান্ত রয়েছেন। মোট আক্রান্তের ৮৫ শতাংশের বেশি এই তিন রাজ্যে।

দীর্ঘ সময় পর দিল্লিতে ফের কোভিড সংক্রমণ দেখা দিয়েছে। প্রায় তিন বছর পর সেখানে ২৩ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, যা প্রশাসনের চিন্তার কারণ হয়ে উঠেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রনের উপ-ভ্যারিয়েন্ট (JN.1) এই নতুন সংক্রমণের পেছনে দায়ী হতে পারে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) একে এখনও ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে চিহ্নিত করেনি।

বর্তমান কোভিড আক্রান্তদের বেশিরভাগই হালকা উপসর্গে ভুগছেন এবং বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, সর্দি, গলা ব্যথা, মাথাব্যথা, ক্লান্তি ইত্যাদি। বেশিরভাগ রোগী ৪ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠছেন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে পরিস্থিতি পর্যালোচনা করেছে এবং জানিয়েছে তারা সতর্ক অবস্থানে রয়েছে। রাজ্যগুলিকে পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/২৫ মে ২০২৫, /সকাল ৭:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit