বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
নিজের ক্রয়কৃত জমিতে ধান চাষ করতে পারছেন না, প্রতিপক্ষের বাধার কারণে সাবেক শিক্ষক আজগর আলী শাহ॥ ৩২ বছরেও সংস্কার হয়নি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, চরম দুর্ভোগে যাত্রী-শ্রমিক প্রতিরক্ষাব্যবস্থা প্রায় শেষ, ‘ভয়ে’ ইরানে হামলা চালাচ্ছেন না ট্রাম্প কোটি টাকা নিয়ে দাবানলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মেসি ‘রামলীলা’য় অভিনয়ের আগে গালাগালের অনুশীলন করেছিলেন দীপিকা নওগাঁর বদলগাছী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা-  শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর করলো বিক্ষুব্ধ জনতা  দেবীগঞ্জ বাজারে ঝুঁকিপূর্ণ বটগাছের বিশাল ডাল, যেকোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা সড়ক নির্মাণ করে দেড় শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘব করলেন পৌর বিএনপি নেতা শাহজালাল কাজল। নওগাঁয় সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা গুরুতর জখম গণঅভ্যুত্থানে আল্লাহর আরশ কেঁপে উঠলেও খুনি হাসিনার মন গলেনি: কাদের গণি

সালমানের বাসায় ঢুকতে পারবেন না তারকারাও, লাগবে বিশেষ অনুমতি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৫৬ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি নিরাপত্তা বলয় টপকে সালমান খানের বাংলোয় দুই বহিরাগতের প্রবেশ নিয়ে আবারও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আর সেই প্রেক্ষিতেই এবার ভাইজানের বাসায় আরও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলল মুম্বাই পুলিশ। গত সোমবার এবং মঙ্গলবার পর পর দুইদিন সালমান খানের বাড়িতে ঢোকার চেষ্টা করেন দুই অনুপ্রবেশকারী। প্রথম ঘটনা গত সোমবারের। সেদিন এক নারী ভক্ত কাকভোরে ভাইজানের বাড়িতে ঢুকে পড়েন। ৩২ বছরের সেই নারীর নাম ইশা ছাবড়া। লিফটের সামনে দাঁড়াতেই নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে ধরেন।

পরে বান্দ্রা পুলিশের হাতে তুলে দেয়া হয় ওই নারীকে। পরদিন মঙ্গলবার ফের এক ব্যক্তি সকালে সালমানের গ্যালাক্সিতে ঢোকার চেষ্টা করেন। দ্রুত সালমানের নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলেন। জিতেন্দ্র কুমার সিং নামে ওই ব্যক্তি ছত্তিশগড়ের বাসিন্দা। মুম্বাই পুলিশ দুজনকেই আটক করেছে বলে খবর পাওয়া গেছে। এবার জানা গেল, সালমান খানের বাংলোয় প্রবেশ করার জন্য কড়া নিয়ম জারি করতে চলেছে পুলিশ।

বলিউড মাধ্যম সূত্রে খবর, এবার থেকে ভাইজানের বান্দ্রার গ্যালাক্সিতে ঢুকতে হলে দেখাতে হবে পরিচয়পত্র। এক্ষেত্রে ছাড় পাবেন না বলিউডের তারকারাও। জানা গেছে, আইডি কার্ড দেখালে তবেই বাংলোয় ঢুকতে পারবেন অতিথিরা। সোম-মঙ্গলবারের ঘটনার পরই মুম্বাই পুলিশ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, লাগাতার অভিনেতা যেভাবে খুনের হুমকি পাচ্ছেন এবং যখন-তখন যে কেউ বাংলোয় ঢুকে পড়ছে, তাই পরিস্থিতি সামাল দিতেই আগত অতিথিদের প্রবেশে কড়াকড়ি নিয়ম চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৫, /রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit