বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

মনিরামপুরে কৃষি সম্প্রসারনের কৃষক কংগ্রেস অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে শনিবার কৃষি সম্প্রসারনের পার্টনার ”কৃষক কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কৃষক কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোশাররফ হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নার সভাপতিত্বে এবং উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার তবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার আবু তালহা, উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিস্তার ফারুক, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান,সম্পাদক মোতাহার হোসেন।

২০২৪-২০২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় অনুষ্ঠিত পার্টনার কৃষক কংগ্রেসে উপজেলার শতাধিক কৃষক অংশগ্রহন করেন।

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৫, /রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit