রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

চিনির পাত্র থেকে পিঁপড়া দূর করার ঘরোয়া কৌশল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গরম পড়তে না পড়তেই পিঁপড়ার আনাগোনা শুরু। সঙ্গে মাঝেমধ্যে বৃষ্টির জেরে তাদের দৌরাত্ম্য যেন আরও বেড়েই চলেছে। বিশেষ করে চিনির পাত্র যতই ভালোভাবে ঢেকে রাখুন না কেন, তাতে হানা দিতে পিঁপড়ার যেন একটুও সময় লাগে না। তবে চিন্তার কিছু নেই।

রান্নাঘরে থাকা কয়েকটি জিনিস ব্যবহার করলেই পিঁপড়া দূরে রাখা সম্ভব। চলুন জেনে নিই-

বেছে নিন সঠিক পাত্র

চিনি রাখার জন্য বায়ুনিরোধক কাচ বা স্টিলের পাত্র ব্যবহার করুন। পাত্রের ঢাকনা যেন শক্ত করে বন্ধ হয়, তা নিশ্চিত করুন। এতে আর্দ্রতা ঢুকবে না, এবং পিঁপড়াও দূরে থাকবে।

লবঙ্গ দিন চিনির পাত্রে

লবঙ্গের গন্ধ পিঁপড়ার অপছন্দ। চিনির কৌটোর মধ্যে ২-৩টি লবঙ্গ রেখে দিলে তারা আর কাছে ঘেঁষবে না।

তেজপাতার গন্ধেও কাজ হয়

তেজপাতার ঝাঁঝালো গন্ধও পিঁপড়াদের প্রতিরোধ করে। চিনির পাত্রে একটি বা দুইটি শুকনা তেজপাতা রাখুন।

রসুনের ব্যবহার

রসুনের কোয়া চিনির কৌটোর আশেপাশে রাখুন। চাইলে রসুন গুঁড়ো করে পানিতে ফুটিয়ে সেই পানি ঠাণ্ডা করে স্প্রে বোতলে ভরে চিনির পাত্রের বাইরের দিকে ছিটিয়ে দিতে পারেন।

ভিনেগার ট্রিক

একটি কাপড়ে হালকা ভিনেগার ছিটিয়ে চিনির কৌটোর নিচে রাখুন। ভিনেগারের গন্ধ পিঁপড়ারা সহ্য করতে পারে না, তাই তারা সেই জায়গা এড়িয়ে যাবে।

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৫, /সকাল ৭:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit