বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আখাউড়ায় ঈদ করতে এসে বিদ্যুৎস্পর্শে প্রবাসীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৬৩ Time View

বাদল আহাম্মদ খান,নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কাঁঠাল গাছে উঠে বিদ্যুৎ স্পর্শে মো. মুজিবুর রহমান নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির কাঁঠাল গাছে উঠে বিদ্যুতায়িত হন।কেন্টন হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা জানান, উপজেলার আজমপুর গ্রামের ওই ব্যক্তি পরিবারের সঙ্গে ঈদ করতে দুবাই থেকে বাড়িতে আসেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি কাঁঠাল পাড়তে গাছে উঠেন। এ সময় বিদ্যুত সঞ্চালন লাইনে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়ে যান। নিচেই তার স্ত্রী দাঁড়িয়ে ছিলেন। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষনা করলে বিকেলে লাশ বাড়িতে নিয়ে আসা হয়। নিহত ব্যক্তির শরীরের অনেকটা অংশ পুড়ে যায়।

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৫, /রাত ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit