বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

লাশবাহী এম্বুলেন্সে ডাকাত দলের হামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৬১ Time View
বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।ডাকাতরা লাশের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে নগদ অর্ধলক্ষাধিক টাকা ও প্রায় ১০টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতের হামলায় নারীসহ ৯ জন আহত হয়।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের ৭০ উর্ধ্ব বয়সী ছবদর আলী ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মিরপুর আহসানিয়া ক্যান্সার হসপিটালে চিকিৎসা নেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। রাতে লাশবাহী এম্বুলেন্সে করে যাত্রা করে বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় আসলে আগ থেকে উৎ পেতে থাকা সশ্ব্ত্র ডাকাতরা সড়কে গাছ ফেলে গতিরোধ করে। তার পর গাড়ি ভাঙচুর করে মরদেহের সাথে থাকা নারীসহ ৯জনকে পিটিয়ে আহত করে। তার পর তাদের ব্যবহৃত ১০টি মুঠোফোন ও লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। শুধু ডাকাতি নয়, লাশের উপর দেশিয় অস্ত্র দিয়ে হামলা করা হয় যা স্বজনদের ব্যতিত করেছে।

নিহতের ছেলে পূর্বভাগ ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মিয়া বলেন, টাকা পয়সা ও মোবাইল নিছে দুখ নাই। কিন্তু আমার মৃত বাবার লাশের উপর হামলা করেছে ডাকাতরা। এটা কোন ভাবেই মেনে নিতে পারছিনা।আজহারুল ইসলাম দুর্জয় বলেন, এই রাস্তাটা দিনদিন চলাচলের জন্য অনিরাপদ হয়ে উঠছে। এমন হয় দেখা যায়, ঢাকা থেকে নিরাপদে নাসিরনগর যাওয়া যায় কিন্তু এই রাস্তায় বাড়িতে যাওয়ার সাহস পাওয়া যায় না। এর থেকে নাসিরনগরের পূর্ব অঞ্চলের মানুষ কবে পরিত্রাণ পাবে??

আইনজীবী রেজাউল হক আমজাদ বলেন, তারা কেবল ডাকাতি করেই ক্ষান্ত হয়নি!  মৃতের উপরও আক্রমণ খুবই দুঃখজনক। তিনি পুলিশকে প্রশ্ন করে বলেন আপনার পুলিশ স্টেশন মাত্র ১ কিলোমিটার দূরে হবে ঘটনার স্থান। প্রায়ই ঐ জায়গাতেই এমনটা ঘটছে,আপনার টিম কোথায় কাজ করছিল তখন।নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির ঘটনার কি কি নিয়েছে তা এখনো বিস্তারিত জানা যায়নি। যেখানে ঘটনা ঘটেছে সেই জায়গাটি অপরাধ প্রবণ এলাকা। অনেকদিন আগেও সেখানে ডাকাতির ঘটনা ঘটেছিল।

 

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৫, /বিকাল ৫:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit