শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

আবারও বিয়ের পিঁড়িতে বসছেন সিদ্দিকের সাবেক স্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১০৩ Time View

বিনোদন ডেস্ক : ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী ও বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম আবারও বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ২০১২ সালে সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিম। এক বছর পর তাদের সংসারে আসে পুত্রসন্তান আরশ হোসেন। তবে ২০১৮ সালে বিনোদন জগতে কাজ করার ইচ্ছা থেকে শুরু হওয়া মতবিরোধ একসময় গড়ায় বিচ্ছেদে, যা সম্পন্ন হয় ২০১৯ সালে।

বিচ্ছেদের ছয় বছর পর নতুন সম্পর্কে জড়িয়েছেন এই মডেল ও অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রেমিকের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যদিও প্রেমিকের মুখ প্রকাশ করেননি, তবে তাকে ‘আমার ভালোবাসা’ বলে উল্লেখ করেছেন। সম্প্রতি এক সাক্ষাতকারে মিম জানান, খুব শিগগিরই প্রেমিককে বিয়ে করতে চলেছেন তিনি। মিম বলেন, ‘আমি প্রেম করছি। তবে আমার বয়ফ্রেন্ড মিডিয়ার না। তিনি মিডিয়ার বাইরের লোক। সামনেই আমরা বিয়ে করব।’

সাবেক স্বামী সিদ্দিক প্রসঙ্গে স্পষ্ট অবস্থান নেন মিম। তিনি বলেন, সিদ্দিক তো আমার প্রাক্তন। ডিভোর্স হয়ে গেলে তার সঙ্গে দেখা করাটাও পাপ। তিনি আমার জন্য এখন একজন পরপুরুষ। যার সঙ্গে দেখা করাটাও পাপ। প্লিজ, সিদ্দিককে জামাই বানায় দিয়েন না।’ এদিকে, সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫-এ অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ৬ মডেল-অভিনেত্রী ও ৩ নির্মাতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, যার মধ্যে মারিয়া মিমের নামও রয়েছে।

এই ঘটনায় সেই আইনজীবীর বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছেন মিম। তার দাবি, জাকির হোসেন ভাইরাল হতেই তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন। শুধু তাই নয়, সেই আইনজীবীর বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৫, /সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit