শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

পাক-ভারত সংঘাত নিয়ে ‘ওয়ার টু’, টিজারে মুগ্ধ করলেন এনটিআর-হৃতিক

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫২ Time View

বিনোদন ডেস্ক : ‘ওয়ার টু’ যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন ছবি। হৃতিক রোশানের অ্যাকশন লুক এবং জুনিয়র এনটিআর-এর ঝলক মন জয় করে নিয়েছে দর্শকের। মঙ্গলবার (২০ মে) জুনিয়র এনটিআর-এর জন্মদিনে টিজারটি মুক্তি পাওয়ায় ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

টিজারের শুরু থেকেই হৃতিক রোশান তার দুর্দান্ত উপস্থিতি দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন। কখনও তাকে অস্ত্র হাতে শত্রুদের মোকাবিলা করতে দেখা গেছে, আবার কখনও যুদ্ধক্ষেত্রে ক্ষতবিক্ষত তার রক্তচক্ষু নজর কেড়েছে। এমনকি, নেকড়ের সাথে তার রাজকীয় ভঙ্গিতে হেঁটে আসাটাও ছিল টিজারের অন্যতম আকর্ষণ।
 
এই ছবিতে হৃতিকের সঙ্গে টক্কর দেবেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। যদিও টিজারে তার উপস্থিতি হৃতিকের তুলনায় কম এবং অনেকেই মনে করছেন হৃতিকের ক্যারিশমার কাছে তিনি কিছুটা ম্লান। তবে, এটি ছবির প্রয়োজনেই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বলিউডে এর আগেও দক্ষিণী তারকাদের দেখা গেছে, কিন্তু তাদের চরিত্র সেভাবে বিকশিত হয়নি। ‘ওয়ার টু’-তে জুনিয়র এনটিআর-এর চরিত্র কতটা গুরুত্বপূর্ণ হয়, তা জানতে ছবি মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
 
বর্তমানে ভারত-পাক সংঘাতের আবহে এই অ্যাকশন ড্রামা কতটা প্রাসঙ্গিক হবে, তা নিয়েও আলোচনা চলছে। ২০১৯ সালের ব্লকবাস্টার ‘ওয়ার’-এর এই সিক্যুয়েলটি নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। হৃতিকের ‘রাফ অ্যান্ড টাফ’ লুক ইতোমধ্যেই তার অনুরাগীদের মুগ্ধ করেছে। সঙ্গে কিয়ারার নতুন লুক দর্শকের অবাক করেছে।
 
আগামী ১৪ আগস্ট হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘ওয়ার টু’। হৃতিক রোশানসহ ছবির অন্যান্য কলাকুশলীরা ইতোমধ্যেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় টিজারটি শেয়ার করেছেন। 

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৫, /বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit