বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী

অকালে চুল পাক আর খুশকি দূর করতে বিশেষ পদ্ধতিতে মাখুন কর্পূর

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৬০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : কর্পূরগাছের বিজ্ঞানসম্মত নাম ‘সিনামোনান ক্যাম্ফরা’। কর্পূরের বহুগুণ। আর কর্পূর গৃহস্থালির নানা কাজেও ব্যবহৃত হয়। এমনকি ত্বক ও চুলের যত্নেও উপকারী কর্পূর। এই গাছের ছাল থেকেই পাওয়া যায় কর্পূর। ব্যথাবেদনা কমাতে, চুলকানি কিংবা র্যাশের সমস্যায় কর্পূর ব্যবহার করার রীতি অতিপ্রাচীন। 

সবচেয়ে বেশি উপকারী চুল। নিয়ম মেনে ব্যবহার করতে পারলে চুলে পুষ্টি ও বৃদ্ধি হয়। কর্পূর অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, যা মাথার ত্বকের ব্রণ-র্যাশের সমস্যা দূর করে থাকে। গরমের সময়ে মাথার ত্বকে চুলকানির সমস্যা হয়, তা থেকেও রেহাই দিতে পারে কর্পূর। শুধু তাই নয়, চুল পেকে যাওয়ার সমস্যাও কমাতে পারে কর্পূর।

এ বিষয়ে ত্বক চিকিৎসকরা জানিয়েছেন, চুলের জেল্লা বাড়াতে নানা রকম প্রসাধনী ব্যবহারের চল হয়েছে এখন। বিভিন্ন ধরনের শ্যাম্পু, হেয়ার ক্রিম, হেয়ার জেল বেরিয়ে গেছে। কিন্তু এত রকমের প্রসাধনী যখন ছিল না, তখন চুলের বৃদ্ধির জন্য কর্পূর ব্যবহার করতেন অনেকেই। কর্পূরের তেল মাখলে চুলের গোড়া মজবুত হয়, খুশকির সমস্যাও দূর হয়। উকুন দূর করতেও কর্পূরের তেল ব্যবহার করার কথা বলেন বাড়ির মুরব্বিরা।

যেভাবে কর্পূর ব্যবহার করলে চুল ভালো থাকে, তা জেনে নিন—

প্রথমে কর্পূর গুঁড়ো করে পাউডার বানিয়ে নিন। এরপর গুঁড়ো কর্পূর যে কোনো অয়েল যেমন— নারিকেল তেল বা অলিভ অয়েলে মিশিয়ে নিন। আর নারিকেল তেলে কর্পূর মেশালে ভালো কাজ হবে। চুল খুব রুক্ষ ও খসখসে হলে নারিকেল তেল ব্যবহারে চুল নরম হবে। এরপর সেই তেল মাথায় মালিশ করে ২০ মিনিট থাকতে হবে। এবার হালকা কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। প্রতি সপ্তাহে দুদিন ব্যবহার করলেই চুলের স্বাস্থ্য ফিরবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৫, /বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit