শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তারের ঘটনায় সম্পাদক পরিষদের উদ্বেগ রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন মেসিদের ভেন্যুর শহরে ভারি বৃষ্টিতে বন্যা, সতর্কতা জারি বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, ২৪ জনের প্রাণহানি: রিপোর্ট বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

সিরিয়ার ওপর থেকে এবার নিষেধাজ্ঞা তুলে নিলো ইইউ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসে মধ্যপ্রাচ্য সফরে গিয়ে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা’র সঙ্গে সাক্ষাৎ হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি ঘোষণা দেন দেশটির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের। সিরিয়াকে নতুন এক সম্ভাবনার সুযোগ দিতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত বলেও জানান তিনি। 

এ ঘোষণার পর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এবার মধ্যপ্রাচ্যের দেশটির ওপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুদ্ধবিধ্বস্ত দেশটির আর্থিক পুনরুদ্ধার প্রক্রিয়া ত্বরান্বিত করতেই মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। 
 
এ বিষয়ে ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া ক্যালাস এক বৈঠক শেষে বলেন, সিরিয়ার জনগণকে সহায়তার লক্ষ্যে নতুন এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইইউ চায় যাতে তারা একটি নতুন ও শান্তিপূর্ণ সিরিয়া গড়ে তুলতে পারে। একইদিন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা সর্বসম্মতিক্রমে ভোট দিয়ে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। 
 
তবে এই সিদ্ধান্তের জন্য কিছু শর্ত জুড়ে দেয়া হয়। এ ক্ষেত্রে অস্ত্র, রাসায়নিক দ্রব্য, নির্যাতনমূলক কাজে ব্যবহৃত উপকরণ, নজরদারির সফটওয়্যার এবং আসাদের শাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানা গেছে। জোটটির এমন সিদ্ধান্তে খুশি দামেস্কের বাসিন্দারা। 
 
এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে সিরিয়ার জ্বালানি খাতে কিছু নিষেধাজ্ঞা শিথিল করে ইউরোপীয় ইউনিয়ন। তবে ব্যাংকিং ও আর্থিক খাতে বেশ কিছু নিষেধাজ্ঞা বহালই ছিল। এসব নিষেধাজ্ঞা তুলে নিতে সিরিয়ার পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছিল বলে জানা গেছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবিও ছিল একই রকম।

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৫, /বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit