বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

খাদ্যের সন্ধানে লোকালয়ে হাতি, নিহত ১

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী বিটের আওতাধীন দরবেশচালা এলাকায় বন্য হাতির আক্রমণে আজিজুর রহমান আকাশ (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান আকাশ ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “পাকা বোরো ধানের ক্ষেত পাহারা দেওয়ার সময় খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসা একটি বন্য হাতি আকাশকে পায়ে পিষে দেয়। এতে তিনি গুরুতর আহত হন।”

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৫, /সকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit