মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
পুলিশ, র‍্যাব ও পিবিআইতে বড় রদবদল সাইকেলের আশায় মুরগী বিক্রি, স্বপ্ন পূরণ হবে কী ক্ষুদে শিক্ষার্থী তামিমের? ৪৮তম বিশেষ বিসিএসের আরও ১৮৪ জনকে নিয়োগ বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহদী আমিন বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি কর্মকর্তাদের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী

চৌগাছায় অর্ধশতবর্ষী বটগাছ কেটে ফেললেন ওয়ার্ড বিএনপির সভাপতি, এলাকাবাসীর তীব্র ক্ষোভ

এম এ রহিম চৌগাছা যশোর
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫৮ Time View
এম এ রহিম চৌগাছা যশোর : যশোরের চৌগাছায় অর্ধশতবর্ষী একটি সরকারি বটগাছের গুরুত্বপূর্ণ অংশ কেটে ফেলার অভিযোগ উঠেছে বিএনপির এক ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দীঘলসিংহা গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন নিজের জমিতে গাছের ডালপালা পড়ার অজুহাতে এই প্রাচীন বৃক্ষটির প্রায় অর্ধেক কেটে ফেলেন। এ ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।সরেজমিনে মঙ্গলবার (২০ মে) বিকেলে মশ্যমপুর দর্গাতলা মাঠ এলাকায় গিয়ে দেখা যায়, কাটা গাছের ডাল ও গুড়ি এখনও মাঠে পড়ে রয়েছে। স্থানীয়রা জানান, প্রায় ১৭ শতক সরকারি জমির ওপর বিস্তৃত ছিল এই বটগাছটি। এক সময় এই গাছের ছায়াতলেই স্থানীয়রা ঈদের নামাজ আদায় করতেন।
গ্রামের বাসিন্দা রাজু হোসেন, আবু বকর, মুনতাজ আলী ও মালেক হোসেন জানান, ১০-১২ দিন আগে নূর হোসেন নিজের জমিতে গাছের ছায়া পড়ার অজুহাতে শ্রমিক এনে গাছের বড় অংশ কেটে ফেলেন। পরে কাটা ডাল ও গাছের গুড়ি গাড়িযোগে বাড়িতে নেওয়ার চেষ্টাও করেন তিনি। কিন্তু স্থানীয়দের বাধার মুখে পড়ে সেগুলো মাঠেই ফেলে রেখে চলে যান।এ ঘটনায় এলাকাবাসী তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। তারা বলেন, “এই গাছটি আমাদের গ্রামের ঐতিহ্য। প্রভাব খাটিয়ে কেউ এমন কাজ করতে পারে না। আমরা এ ঘটনার বিচার চাই।”
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক মাসুদুল হাসান বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
 

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৫, /সকাল ৫:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit