শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

মুম্বাইয়ে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সোনু নিগম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : গায়ক সোনু নিগম যেন একের পর এক বিপদের মুখে পড়ছেন। সম্প্রতি বেঙ্গালুরুর একটি কনসার্টে মন্তব্য ঘিরে আইনি জটিলতায় জড়ানোর পর এবার মুম্বইয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তিনি।

সূত্রের খবর, সম্প্রতি মুম্বইয়ের একটি রেস্তোরাঁর সামনে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে দুর্ঘটনার মুখোমুখি হন সোনু। খোশমেজাজে হাঁটছিলেন তিনি, ঠিক তখনই একটি গাড়ি আচমকা তাঁর সামনে চলে আসে। নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে এগিয়ে এসে তাঁকে আগলে নেন এবং বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান গায়ক।

ঘটনাস্থলের একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ঘটনার পর সোনু কিছুটা হতভম্ব হলেও নিজেকে সামলে নেন এবং এক বন্ধুকে আলিঙ্গন করে রেস্তোরাঁর ভিতরে প্রবেশ করেন।

এর আগে, বেঙ্গালুরুর একটি কলেজ কনসার্টে কন্নড় ভাষায় গান গাওয়ার একাধিক অনুরোধে ক্ষুব্ধ হয়ে পহেলগামের ঘটনার সঙ্গে তুলনা করেন সোনু। এই মন্তব্য ঘিরে কন্নড় সম্প্রদায়ের একাংশের মধ্যে প্রতিবাদের ঝড় ওঠে। তাঁর বিরুদ্ধে কন্নড় জাতিকে অপমানের অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হন অনেকেই।

ঘটনার জেরে বেঙ্গালুরু পুলিশের একটি প্রতিনিধি দল সোনুর বয়ান রেকর্ড করতে তাঁর বাসভবনেও যায়। যদিও পরে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে বিবৃতি দেন গায়ক। আদালত বর্তমানে কোনও শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিলেও তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

ব্যক্তিগত ও পেশাগত জীবনে একের পর এক চাপে থাকা সোনুর জন্য এই দুর্ঘটনা নিঃসন্দেহে নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সৌভাগ্যবশত বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি।

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৫, /রাত ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit