শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

দ্বিতীয় যাত্রায় দেশে ফিরলো অনূর্ধ্ব-১৯ ফুটবল দল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : অবশেষে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বহনকারী বিমানটি। দ্বিতীয় যাত্রায় মঙ্গলবার রাত পৌনে ৮টায় ঢাকায় এসে পৌছায় ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটটি (6E 1105)।

এর আগে মঙ্গলবার বিকেলে বৈরি আবহাওয়ার কারণে ঢাকায় অবতরণ না করতে পেরে বিমানটি ফিরে যায় কলকাতায়। তার কিছুক্ষণ পর আবারও রওনা দিয়ে অবশেষে ঢাকায় অবতরণ করে বিমানটি।

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ শেষ করে মঙ্গলবার বেলা ৫টায় দেশে ফেরার কথা ছিল মুর্শেদ-ফয়সালদের। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে তাদের বহনকারী বিমানটি ঢাকার বিমানবন্দরে প্রথম দফায় অবতরণ করতে না পেরে ফিরে যায় কলকাতায়। পরে আবার রওনা দিয়ে বিমানটি অবতরণ করতে পেরেছে ঢাকায়। 

খেলোয়াড়দের নিয়ে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানটির শাহজালাল বিমানবন্দরে অবতরণের খবর নিশ্চিত করেছে বাফুফে।

এর আগে রবিবার (১৮ মে) বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ভারতের অরুণাচলে সাফ চ্যাম্পিয়নশিপে টাইব্রেকারে ভারতের বিপক্ষে হেরে রানার্স আপ হয়। সোমবার টুর্নামেন্টের ভেন্যু অরুণাচল থেকে বাংলাদেশ দল কলকাতা পৌঁছায়।

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৫, /রাত ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit