শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে এনসিপির কর্মসূচি ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৪৮ Time View

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বুধবার (২১ মে) ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এই কর্মসচির ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। তাই কমিশনের ওপর ভরসা রাখতে পারছি না। দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।

তিনি বলেন, ৫ আগস্টের পর সবকিছু পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের দিকে নেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই। তবে বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেয়া জরুরি। প্রয়োজনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে আগে স্থানীয় সরকার নির্বাচন দিক। আমাদের তাতে কোনো আপত্তি নেই।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের নগর ভবন অবরুদ্ধের বিষয়ে এনসিপির এ আহ্বায়ক বলেন, যে সংকট তৈরি হয়েছে তা সমাধানে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। পক্ষপাতমূলক গ্যাজেট প্রকাশ হয়েছে। ওই আমলের সব নির্বাচনই আমরা প্রত্যাখ্যান করছি।

তিনি বলেন, ইসি এই সংকট তৈরি করেছে। রায়ের পর তারা কোনো আপিলও করেনি। এতে প্রমাণিত যে তারা একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে। একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের কাছ থেকে যে ম্যাচিউরিটি আশা করা যায় তা দেখা যাচ্ছে না। তারা জনভোগান্তি তৈরি করছে।

ঢাকা উত্তরের প্রশাসক মো. এজাজের প্রসঙ্গে নাহিদ বলেন, তার (এজাজ) সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। কিছু রাজনৈতিক দল টেন্ডার না পেয়ে তার বিরুদ্ধে অভিযোগ তুলছে। সরকারের উচিত বিষয়টি তদন্ত করা।

দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। এই কমিশনকে পুনর্গঠন করার জন্য আগামীকাল আমরা মাঠে নামব।

সদস্যসচিব আখতার হোসেন বলেন, এই নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা নেই। ইশরাক হোসেনের মেয়র পদের মামলায় আদালতে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ইসি পুনর্গঠনের দাবিতে আগামীকাল (বুধবার) বেলা ১১টায় ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে এনিসিপি।

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৫, /রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit