শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত

টাইব্রেকারে হৃদয় ভাঙল বাংলাদেশের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশের যুবারা। এর আগে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় ছিল দুই দল।

প্রথমার্ধে তার ভুলে ব্যবধান বাড়ানোর আরও কিছু সুযোগ পেয়েছিল ভারত। তবে ফিনিশিং দুর্বলতায় তারা শেষ পর্যন্ত ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে মাঠে নামে বাংলাদেশের যুবারা। স্বাগতিকদের অর্ধের শুরু থেকেই চাপে রাখার সুফল মেলে ৬১ মিনিটে। কর্নার থেকে ভেসে আসা বল জটলার মধ্যে পেয়ে শট নেন বদলি হিসেবে নামা জয় আহমেদ। তার জোরালো শটে বল ভারতীয় গোলকিপার সুরাজ সিংয়ের হাতে লেগে ঠাঁই পায় জালে। এর মধ্য দিয়ে ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ।

নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত দুই দল আর জাল খুঁজে না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম তিন শটে বাংলাদেশের পক্ষে লক্ষ্যভেদ করেন যথাক্রমে মিঠু, মুরশেদ এবং জয়। অন্যদিকে ভারতের প্রথম তিন শটের মধ্যে দ্বিতীয়টি মিস করে বসেন ভারতের রোহান সিং। তার শটটি ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান বাংলাদেশ গোলকিপার মাহিন।

কিন্তু বাংলাদেশের পক্ষে পরের দুটি শট মিস করে বসেন অধিনায়ক ফয়সাল এবং শাহেদ। ফয়সাল তার শট লক্ষ্যেই রাখতে পারেননি। আর শাহেদের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ভারতীয় গোলকিপার। অন্যদিকে ভারতের দুই ফুটবলার তাদের চতুর্থ এবং পঞ্চম শটে লক্ষ্যভেদ করলে আনন্দের জোয়ার ওঠে গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে। হতাশায় মুষড়ে যাওয়া বাংলাদেশের ফুটবলাররা মাঠেই বসে পড়েন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মে ২০২৫, /রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit