বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম

নেত্রকোনার দুর্গাপুরে ২৩৮ বোতল ভারতীয় মদ জব্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৫৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকেনা) প্রতিনিধি : নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর হতে মালিকবিহীন ২৩৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ ও পরিবহন কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৬ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন, নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

এরআগ গত বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে বিদেশী মাদক ও একটি নৌকা দুর্গাপুর ইউনিয়নের সোমেশ্বরী নদী এলাকা থেকে জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র সাত সদস্যের একটি বিশেষ টহল দল। বিজিবি অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধীনস্থ ভবানীপুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫২/১ এস হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তর হতে এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি’র সদস্যরা।

তিনি আরো জানান, জব্দকৃত ২৩৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদের বোতল এবং নৌকা নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit