সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

নড়িয়ার পদ্মা নদী থেকে অবৈধ বালু তোলায় ৬ জনকে দন্ড

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৬৫ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে আন্ত:জেলা বালু চোরাকারবারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। একটি প্রভাবশালী মহল রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার করে দীর্ঘদিন ধরে এই চোরাকারবারী করে আসছে। এতে পদ্মা নদীর তীরবর্তী বসবাসকারীরা ভাঙ্গন ঝুঁকিতে বসবাস করছে।

নড়িয়া উপজেলা নির্বাহী অফিস সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি পদ্মা নদীতে বালুমহল ও বালু ব্যবস্থাপনা আইন অমান্য করে অবৈধ কাটার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে।

গতকাল ১৩ মে সন্ধ্যা ৬টায় নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল পদ্মা নদীতে অভিযান চালিয়ে লক্ষ্মিপুর জেলার আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে মো. জামাল, পিরোজপুরের ছোবাহানের ছেলে মো স্বপন, পটুয়াখালীর নুর ইসলামের ছেলে সাইদুর রহমান, শরীয়তপুরের নওপাড়ার আব্দুর রাজ্জাক তপাদারের ছেলে উজ্জল ও চাঁদপুরের মতলব থানার ছাদেক মহিষালের ছেলে মহসিন মহিষালদের গ্রেফতার করে।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করেন। পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধ করার দাবীতে দীর্ঘদিন ধরে তীরবর্তী মানুষেরা আন্দোলন ও প্রতিবাদ করে যাচ্ছে। বালু উত্তোলন বন্ধ না হলে পদ্মার তীর রক্ষা বাধসহ তীরবর্তী গ্রামগুলো পদ্মা গর্ভে বিলিন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit