সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক শার্শায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ১৪ জন ডেপুটি স্পিকারের উদ্যোগে ইউনিয়নে পর্যায়ে সোলার প্যানেল স্থাপন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ ‘তুই কি ছোলা বিক্রি করতে এসেছিস’ বাবর আজমকে ধুয়ে দিলেন ওয়াসিম আকরাম জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন আশুলিয়ায় কাভার্ডভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ নিহত ৮ আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রিসোর্স মবিলাইজেশন সভা নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন ‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে?

সিরিয়াকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান ট্রাম্পের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার বৈঠক হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ জানিয়েছে, এই বৈঠকে সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। যেটির মাধ্যমে ২০২০ সালে চারটি আরব দেশ দখলদার ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সৌদি আরবে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্মেলনের আগে সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে বৈঠক করেন। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ছবিতে দেখা যায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) উপস্থিতিতে ট্রাম্প ও শারার করমর্দন করছেন।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে জানিয়েছেন, ট্রাম্প সিরিয়ার নেতাকে বলেছেন, ‘তার দেশে ঐতিহাসিক কিছু করে দেখানোর অসাধারণ সুযোগ তার আছে।’ট্রাম্প শারাকে আহ্বান জানিয়ে বলেছেন, বিদেশি সব সন্ত্রাসীকে সিরিয়া ছেড়ে যেতে বলুন, ফিলিস্তিনি সন্ত্রাসীদের বিতারিত করুন, আইএসআইএসের পুনরুত্থান রোধ করতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করুন এবং সিরিয়ার উত্তরপূর্বাংশে আইএসআইএসের (ইসলামিক স্টেট) আটককেন্দ্রগুলোর দায়িত্ব গ্রহণ করুন।

হোয়াইট হাউজ জানিয়েছে, শারা ১৯৭৪ সালে সিরিয়া ও ইসরাইলের মধ্যে হওয়া ‘অ্যাগ্রিমেন্ট অন ডিস্যাঙ্গেইজমেন্ট’ এর প্রতি তার অঙ্গীকার নিশ্চিত করেন, ইরানিরা সিরিয়া ছেড়ে যাওয়ায় যে সুযোগগুলো দেখা দিয়েছে সেগুলোর কথা উল্লেখ করেন এবং সন্ত্রাসবাদ মোকাবিলা ও রাসায়নিক অস্ত্র নির্মূলে যুক্তরাষ্ট্র-সিরিয়ার যৌথ প্রচেষ্টায় আগ্রহ দেখিয়েছেন।

শারার সঙ্গে ট্রাম্পের বৈঠকের সময় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানও উপস্থিত ছিলেন আর তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। লেভিট জানান, এরদোয়ান ও যুবরাজ মোহাম্মদ সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ট্রাম্পের প্রশংসা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৫, /রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit