সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের বিপক্ষে খেলার অপেক্ষায় সার্জিও আগুয়েরো! নতুন মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দৌলতপুরে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিমন গ্রেপ্তার ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক শার্শায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ১৪ জন ডেপুটি স্পিকারের উদ্যোগে ইউনিয়নে পর্যায়ে সোলার প্যানেল স্থাপন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ ‘তুই কি ছোলা বিক্রি করতে এসেছিস’ বাবর আজমকে ধুয়ে দিলেন ওয়াসিম আকরাম জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রিসোর্স মবিলাইজেশন সভা

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোমেনটাম কান্ট্রি অ্যান্ড গ্লোবাল লিডারশিপ (এমসিজিএল) এর আওতায় রিসোর্স মবিলাইজেশন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মূলত স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে প্রয়োজনীয় অভ্যন্তরীণ ও বাহ্যিক সম্পদ সংগ্রহের উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়। সরকারি বাজেট ও সুযোগ -সুবিধার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থা এবং সুশীল সমাজের সহায়তায় কিভাবে হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসা সেবায় উন্নয়ন করা যায়, তা নিয়ে এই সভায় আলোচনা হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর সভাপতিত্ব করেন এবং হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাক আহমেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ।

আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র অন্যতম নেতা মোঃ আব্দুল্যাহেল বাকী, বলরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, এমসিজিএল প্রকল্পের উপজেলা সমন্বয়ক মোঃ ওমর ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান প্রমুখ। এছাড়াও মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ্, আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে পরিষদের প্যানেল চেয়ারম্যান রাজিউর রহমান, রাধানগর ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে প্যানেল চেয়ারম্যান নরেশ চন্দ্র বর্মন, উপজেলা মহিলা বিষয়ক জেন্ডার প্রমোটার মোছাঃ সাজেদা শারমিন, উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব সায়সন আক্তার সুমন, ছাত্রদলের নেতা আব্দুর রহিম (রিপন), সাইদুর,এরশাদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit