বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

সিলেটে বেড়েছে ডেঙ্গু, ২৪ ঘন্টায় আক্রান্ত নতুন ৪ জন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৮৯ Time View
সিলেট প্রতিনিধি : সিলেটে হঠাৎ  করে ডেঙ্গু রোগের প্রভাব বেড়েছে। ২৪ ঘন্টার ব্যবধানে সিলেট বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ জন। এছাড়া বর্তমানে বিভিন্ন সরকারী- বেসরকারী হাসপাতালে চিকিৎসাধিন আছেন ৬ জন ডেঙ্গু রোগী। তবে সকলের শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ১৬ জন  ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তন্মধ্যে সিলেট জেলার ৫, মৌলভীবাজারের ৩, হবিগঞ্জের ৫ ও সুনামগঞ্জের ১ জন রয়েছেন। তবে এই মওসুমে সিলেটে ডেঙ্গুতে মৃত্যু কোন ঘটনা ঘটেনি। চলতি বছরে ৫ মাসে সিলেটে বিভাগে ১৪ জন আক্রান্ত হলেও চলতি মে মাসের ১৩ দিনে ডেঙ্গ আক্রান্ত হয়েছেন ৭ জন।
চিকিৎসাধিন ৬ জনের মধ্যে হবিগঞ্জ লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, জালালাবাদ রাগিব রাবেয়া  মেডিকেল কলেজ হাসাপাতালে ১ জন ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রয়েছেন। এ ব্যাপারে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আনিসুর রহমান আমাদের প্রতিনিধিকে বলেন, হবিগঞ্জ জেলা ব্যতিত অন্যান্য জেলার ডেঙ্গু আক্রান্তদেও  ট্রাভেল হিস্ট্রি নেই। তারা অন্য জায়গা থেকে আক্রান্ত হয়েছেন।
আর হবিগঞ্জ জেলায় শিল্প কারখানা থাকায় এবং ঢাকার সাথে যোগাযোগ বেশী থাকায় সেখানে স্থানীয় ভাবে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকতে পারে। ২৪ ঘন্টায় ৪ জন আক্রান্ত হওয়া নিয়ে শঙ্কার কিছু নেই। তবে জনসচেতনতা ও সতর্কতার বাড়াতে হবে। এছাড়া শীঘ্রই সিলেটের স্বাস্থ্য বিভাগকে জরুরী নির্দেশনা প্রদান করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৫, /রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit