শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

শ্রীলঙ্কায় তীর্থযাত্রীদের বাস খাদে, নিহত ২১

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে একটি পাহাড়ি সড়কে তীর্থযাত্রী বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরো অনেকেই আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর আল জাজিরার। রবিবার সকালে রাজধানী কলম্বো থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৬ মাইল) পূর্বে কোটমালে শহরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। ওই এলাকাটি পাহাড়ি এবং দুর্গম।

শ্রীলঙ্কার পরিবহন ও মহাসড়ক বিষয়ক উপমন্ত্রী প্রসন্ন গুনসেনা স্থানীয় গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং আরো অন্তত ১৪ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, বাসটি একটি গভীর খাদে উল্টে পড়ে আছে এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা সেখান থেকে আহতদের উদ্ধার করতে সহায়তা করছেন।

জানা গেছে, বাসটি একটি সরকারি পরিবহন সংস্থার পরিচালিত ছিল এবং এটি দক্ষিণাঞ্চলের তীর্থস্থান কাটারাগামা থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল) দূরে মধ্যাঞ্চলের কুরুনেগালা শহরের দিকে যাচ্ছিল।

কিউএনবি/অনিমা/১১ মে ২০২৫, /রাত ৮:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit