শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

‘আরব আমিরাত নয়, পিএসএল হোক বাংলাদেশে’—বাসিত আলীর পরামর্শ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) স্থগিত হওয়া ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এ অবস্থায় পিএসএলের বাকি ৮টি ম্যাচ বাংলাদেশে আয়োজনের পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।

নিজের ইউটিউব চ্যানেলে এক আলোচনায় বাসিত বলেন, ‘যদি নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে বাকি ম্যাচগুলো আয়োজন করা না যায়, তবে আমার অনুরোধ থাকবে যেন সেগুলো আরব আমিরাতের বদলে বাংলাদেশে আয়োজন করা হয়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ক্রিকেট দর্শকের অভাব নেই। মাঠগুলো দর্শকে পূর্ণ থাকে। তাই পিএসএলের মতো টুর্নামেন্ট সেখানেও ভালোভাবে অনুষ্ঠিত হতে পারে।’

basit
পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। সংগৃহীত ছবি

এর আগে পিসিবি জানিয়েছিল, পিএসএলের স্থগিত অংশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের চিন্তা-ভাবনা চলছে। তবে বাসিত আলীর মতে, একই জায়গায় বারবার আয়োজনের বদলে নতুন ভেন্যু হিসেবে বাংলাদেশকে সুযোগ দেওয়া যেতে পারে।

ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমলেও সীমান্তে এখনও কিছু নিরাপত্তা শঙ্কা রয়েছে। এ কারণেই পিসিবি পিএসএলের বাকি ম্যাচগুলো বিদেশে আয়োজনের কথা ভাবছে।

বর্তমানে পিএসএলের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। টুর্নামেন্টের এখনো ৮টি ম্যাচ বাকি রয়েছে।

কিউএনবি/অনিমা/১১ মে ২০২৫, /রাত ৮:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit