মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

স্পেনে রাসায়নিক কারখানায় আগুন, বিষাক্ত মেঘে আচ্ছন্ন ১ লাখ ৬০ হাজার মানুষ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের কাতালোনিয়ায় একটি সুইমিং পুলের কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন লাগার পর ছড়িয়ে পড়ে বিষাক্ত ক্লোরিন গ্যাস, যার ফলে পাঁচটি শহরের প্রায় ১ লাখ ৬০ হাজার বাসিন্দাকে ঘরে থাকতে নির্দেশ দেয় প্রশাসন। তবে শনিবার (১০ মে) সেই নির্দেশ তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক সরকার।

রয়টার্স লিখেছে, শনিবার স্থানীয় সময় রাত ২টা ২০ মিনিটে বার্সেলোনা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণে ভিলানোভা ই লা হেলত্রু শহরে এই আগুনের ঘটনা ঘটে। আগুনের পর তৈরি হয় বিষাক্ত ক্লোরিন গ্যাসের মেঘ, যা ছড়িয়ে পড়ে আশপাশের শহরগুলোতে।এরপর দেশটির সিভিল প্রোটেকশন বিভাগ ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনকে ঘরে থাকার নির্দেশ দিয়ে সামাজিক মাধ্যমে এক্স এ বলেছিল, ‘আপনি যদি ক্ষতিগ্রস্ত অঞ্চলে থাকেন, তাহলে ঘর বা কর্মস্থলের বাইরে যাবেন না।’

আগুনে কেউ আহত হয়নি বলে জানিয়েছে কাতালান জরুরি বিভাগ। ওই অঞ্চলের পাঁচটি শহরের বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্ক বার্তা পাঠিয়ে ঘরে থাকতে বলা হয়। তবে এর কয়েক ঘণ্টা পর এই আদেশ তুলে নেয় কর্তৃপক্ষ। শিল্প কারখানাটির মালিক হোর্হে ভিনুয়ালেস আলোনসো স্থানীয় রেডিও স্টেশন রাক ১-কে বলেন, ‘ক্লোরিন সহজ দাহ্য নয়, কিন্তু এতে একবার আগুন ধরলে তা নিভানো খুব কঠিন।’

তিনি ধারণা করছেন, আগুনের উৎস হতে পারে কোনো লিথিয়াম ব্যাটারি। এই ঘটনায় ওই এলাকার রেল চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল। কয়েকটি সড়কেও যান চলাচল বন্ধ রাখা হয় এবং স্থানীয় কয়েকটি অনুষ্ঠান বাতিল করা হয়। সিভিল প্রোটেকশনের মুখপাত্র জোন রামন ক্যাবেইয়ো রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম টিভিই-কে জানিয়েছেন, আগুন নিভিয়ে ফেলা হয়েছে আর পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: রয়টার্স

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৫, /সন্ধ্যা  ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit